দার্জিলিংয়ে ১২ ঘণ্টার জন্য বন্ধ্ শিথিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখনো শান্ত হয়নি দার্জিলিং। গোর্খা জনমুক্তি মোর্চার ডাকে ১৫ দিন ধরে চলছে অনির্দিষ্টকালের বন্‌ধ্‌। তবে আজ পবিত্র ঈদের জন্য বন্‌ধ্‌ ১২ ঘণ্টার জন্য শিথিল রাখা হয়। ফলে দার্জিলিংয়ের মুসলিম সম্প্রদায় ঈদ পালন করেছে।

আজ সকালে দার্জিলিংয়ের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও সেনাকর্মীরা পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিতে মৌন মিছিল করেছেন। পাশাপাশি জনমুক্তি মোর্চার পক্ষ থেকে মঙ্গলবার দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং ও মিরিক জুড়ে সর্বত্র টিউবলাইট মিছিল করার ঘোষণা এসেছে। এ ছাড়া ২০১১ সালের জুলাই মাসে দার্জিলিংয়ে সম্পাদিত হওয়া জিটিএ চুক্তি আনুষ্ঠানিকভাবে পোড়ানোর ঘোষণাও এসেছে।
২০১১ সালে প্রথম ক্ষমতায় আসার পর দার্জিলিংয়ে শান্তি ফেরাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গোর্খা জনমুক্তি মোর্চা, পশ্চিমবঙ্গ সরকার ও ভারতের কেন্দ্রীয় সরকারের মধ্যে ত্রিপক্ষীয় এই গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ চুক্তি সম্পাদিত হয়েছিল।