প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব রাজ্যে বাস থেকে ফেলে দিয়ে হত্যা করা মেয়েটির মরদেহ ময়নাতদন্ত বা দাহ করতে অস্বীকৃতি জানিয়েছে পরিবার। প্রতিবাদ হিসেবে তারা এ অস্বীকৃতি জানিয়েছে। গত বুধবার মায়ের সঙ্গে বাসে করে যাওয়ার সময় দুর্বৃত্তরা মেয়েটির শ্লীলতাহানির চেষ্টা করে। এতে বাধা দেওয়ায় তাকে চলন্ত বাস থেকে ফেলে দেওয়া হয়। মেয়েটির বাবা সুখদেব সিং বলেন, ‘আমার মেয়ের মৃত্যুর ঘটনার ক্ষতিপূরণ হিসেবে আমাকে ২০ লাখ রুপি গ্রহণ করতে চাপ দেওয়া হয়েছিল।’ তিনি এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানান। পুলিশ জানায়, ওই বাসটি পাঞ্জাবের উপ-মুখ্যমন্ত্রী প্রভাবশালী রাজনীতিবিদ সুখবীর বাদলের।
এএফপি