প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের প্রখ্যাত গজলশিল্পী গুলাম আলী আগামী ডিসেম্বরে দিল্লিতে গজল পরিবেশন করবেন বলে টুইটার বার্তায় জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী দল শিবসেনার বিক্ষোভের কারণে মুম্বাই ও পুনেতে গুলাম আলীর নির্ধারিত দুটি কনসার্ট বাতিল করা হয়। মুম্বাইয়ে গতকাল শুক্রবার কনসার্ট হওয়ার কথা ছিল। গতকাল খুদে বার্তা লেখার ওয়েবসাইট টুইটারে কেজরিওয়াল লেখেন, ‘আমরা আপনার (গুলাম আলী) দারুণ ভক্ত। আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগছে। আগামী ডিসেম্বরে দিল্লিতে অনুষ্ঠান করতে রাজি হওয়ায় আপনাকে ধন্যবাদ।’
ইন্ডিয়ান এক্সপ্রেস