দিল্লিতে টাইমস অব ইন্ডিয়ার অফিসে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের দিল্লিতে টাইমস অব ইন্ডিয়া কার্যালয়ের ভবনে আজ বুধবার দুপুরে আগুন লাগে। ওই ভবন থেকে সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের ১০টি গাড়ি।
এনডিটিভি অনলাইনের খবরে বলা হয়েছে, ওই ভবনের পঞ্চম তলায় আগুন লাগে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তাৎক্ষণিকভাবে এর চেয়ে বেশি কিছু জানা যায়নি।