দিল্লিতে নাশকতার পরিকল্পনা, ২ জন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বড়দিন ও খ্রিষ্টীয় নববর্ষের সময় ভারতের রাজধানী নয়াদিল্লিতে নাশকতার পরিকল্পনা করার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। দিল্লি পুলিশ বলেছে, গতকাল বুধবার দিল্লি থেকে তাদের আটক করা হয়। তারা একটি জঙ্গি সংগঠনের সন্দেহভাজন সদস্য। তবে পুলিশ ওই দুজন ও তাদের সংগঠনের নাম প্রকাশ করেনি। খবর এনডিটিভির।
পুলিশ বলেছে, সন্দেহভাজন এই জঙ্গিরা উত্তর প্রদেশের সাম্ভার জেলার বাসিন্দা বলে ধারণা করা হচ্ছে। তারা দুই বছর আগে গা ঢাকা দিয়েছিল। পুলিশের ধারণা, সীমান্ত অতিক্রম করে পাকিস্তান ও আফগানিস্তানে গিয়ে জঙ্গি প্রশিক্ষণ নিয়ে ফেরে তারা।
এদিকে আনন্দবাজার পত্রিকায় বলা হয়, আল-কায়েদা জঙ্গি সন্দেহে মঙ্গলবার রাতে ওডিশার কটক থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।