দিল্লিতে বাড়ি ভাড়ায় 'ব্যাচেলর-মদ নিষিদ্ধ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: বিবিসির সৌজন্যে
ছবি: বিবিসির সৌজন্যে

ব্যাচেলর বা অবিবাহিতদের বাসা ভাড়া নিতে সমস্যাটা মুখোমুখি হই আমরা প্রায়ই। রাজধানী ঢাকায় এটা নিয়মিত সমস্যা। ভারতের রাজধানী নয়াদিল্লিতে বা এর আশপাশের শহরেও বাসা ভাড়া নিতে গেলে ‘ব্যাচেলরদের ভাড়া দেওয়া হয় না’—এমন কথা লেখা নোটিশ অনেক বাড়ির সামনেই দেখতে পাওয়া যায়।

বিবিসির খবরে বলা হয়েছে, দিল্লির বাড়িওয়ালারা অনেকেই চান ভাড়াটিয়ারা হবে ‘শুধু নিরামিষাভোজী’, ‘শুধু সরকারি কর্মচারী’ বা ‘শুধু হিন্দু’। আর কোনো কোনো বাড়িওয়ালা ভাড়া নিতে আগ্রহী কেউ ‘অবিবাহিত, নারী বা পুরুষ যেই হোন না কেন’, তাঁদের বাড়ি ভাড়া দিতে চান না। এ ছাড়াও ভাড়া দেওয়ার ক্ষেত্রে কিছু বিষয় বিবেচনা করেন তাঁরা:
‘আমরা ভারতীয়, এখানে মদ চলবে না’
বাড়িওয়ালার যে জন্য ‘ব্যাচেলরদের’ পছন্দ না করার অন্যতম কারণ হলো—ব্যাচেলররা মদ্যপান করে থাকেন। একজন প্রপার্টি এজেন্ট বলেন, বাড়িওয়ালারা প্রথম শর্তই দেন যে, ভাড়াটিয়ারা ঘরের ভেতর মদ্যপান করতে পারবেন না। ব্যাচেলররা মদ পান নিয়ে মিথ্যা কথা বলে। তাই বাড়িওয়ালার ‘আকস্মিক পরিদর্শনের’ সময় অনেক ব্যাচেলর মদ্যপান অবস্থায় ধরা পড়ে যান।
কমল বিক্রম নামে একজন তরুণ বাজারজাতকরণ (মার্কেটিং) কর্মকর্তা দিল্লির গাজিয়াবাদ এলাকায় থাকেন। তিনি বলেন, ১৫ জন বাড়িওয়ালার কাছে ‘না’ শোনার পর একটি বাড়ি ভাড়া পেয়েছেন।

ছবি: বিবিসির সৌজন্যে
ছবি: বিবিসির সৌজন্যে

‘বন্ধু নিষিদ্ধ: ছেলে বা মেয়ে হোক’
আপনি যদি একা বা সিঙ্গেল হন এবং প্রেমের সম্পর্ক থাকে, তবে দিল্লিতে ফ্ল্যাট বা বাড়ি ভাড়া পাওয়া আপনার জন্য খুব কঠিন হবে। একটি তথ্যপ্রযুক্তি ফার্মের কাজ করা এক তরুণী থাকেন দিল্লির লাগোয়া নয়ডা এলাকায়। তিনি বলেন, আপনার প্রেমিক বা অন্য পুরুষ বন্ধু আমার বাড়িতে আসতে পারবে না। আপনি এ আদেশ অমান্য করলেই কেলেঙ্কারি হয়ে যাবে। আমার কয়েকজন বান্ধবী ফ্ল্যাটে ছেলে বন্ধুদের আমন্ত্রণ জানানোর পর এক দিনের মধ্যে বাড়ি ছাড়তে বলেছিল বাড়িওয়ালা।
বাড়ি ভাড়া নিয়ে কাজ করেন এমন একজন প্রপার্টি এজেন্ট নিখিল আগরওয়াল বলেন, বাড়িওয়ালারা প্রেমের সম্পর্ক নিয়ে অস্বস্তিতে ভোগেন। তাই তারা এমনটা করেন।

‘বাজে বা খারাপ প্রভাব’
নিকিল আগরওয়াল বলেন, বাড়িওয়ালারা মনে করেন, অবিবাহিত ছেলে বা মেয়েকে বাড়ি ভাড়া দিলে তারা মদ পান করবে, সিগারেট খাবে। এটা তাদের (বাড়িওয়ালা) ছোট ছেলেমেয়েদের ওপর বাজে প্রভাব ফেলবে। অনেক বাড়িওয়ালা মনে করেন যারা, একা থাকেন তারা বাড়িঘর নোংরা করে।
রুহি আগরওয়াল নামের একজন ছাত্রী বলেন, এসব ধারণা সবার ক্ষেত্রে সঠিক নয়। তিনি অনেক কষ্টে একটি থাকার জায়গা পেয়েছেন।