দিল্লিতে শেষ হলো জোড়-বিজোড় পরীক্ষা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দূষণ কমাতে ভারতের রাজধানী নয়াদিল্লি ও এর পার্শ্ববর্তী এলাকায় গত ১ জানুয়ারি থেকে গাড়ি চলাচলে যে জোড়-বিজোড় পরীক্ষা চালু করা হয়েছিল, গতকাল শুক্রবার তা শেষ হয়েছে। দিল্লি সরকার বলেছে, এই পদ্ধতি দূষণ কমাতে যথেষ্ট সহায়ক ভূমিকা রেখেছে। একই পদ্ধতি অনুসরণ করে দ্বিতীয় ধাপে আবার পরীক্ষাটি চালানো হবে কি না, তা নিয়ে আগামী সোমবার বিতর্ক হবে। ওই বিতর্কের পরই দ্বিতীয় ধাপের পরীক্ষা চলবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। খবর বিবিসির।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সাধারণ যাত্রীদের বেশির ভাগই মনে করেন, এই পদ্ধতি বায়ুদূষণে ভূমিকা রেখেছে। এই পদ্ধতির ফলে আসা-যাওয়ার পথে বড় ধরনের বিড়ম্বনায় পড়তে হবে বলে তাঁদের আশঙ্কা ছিল।