দিল্লির আদালতে জবানবন্দি দেবেন নির্যাতিতা নান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিল্লির আদালতে সোমবার গোপন জবানবন্দি দেবেন পশ্চিমবঙ্গের নদীয়া জেলার রানাঘাটে গণধর্ষণের শিকার সেই নান। আজ শনিবার ভারতীয় সংবাদমাধ্যমে এই তথ্য তথ্য জানা গেছে।
সংবাদে বলা হয়েছে, শেষ পর্যন্ত দিল্লির আদালতে গোপন জবানবন্দি দিতে রাজি হয়েছেন নির্যাতিতা নান। এ কারণে গতকাল শুক্রবারই কলকাতা থেকে সিআইডির একটি দল দিল্লি গেছে। মামলাটির তদন্ত করছে পশ্চিমবঙ্গের সিআইডি পুলিশ। আজ নানের জবানবন্দির রেকর্ড করেন তাঁরা। আদালতের অনুমতি পেলে সোমবারই গোপন জবানবন্দি দিতে পারেন নান।
গত ১৪ মার্চ নদীয়া জেলার রানাঘাটের গাঙনাপুরে কনভেন্ট অব জেসাস মেরি স্কুলে ডাকাতির পর ওই স্কুলের জ্যেষ্ঠ একজন নানকে গণধর্ষণ করে ডাকাতেরা।