দিল্লির দিকে সেনা অভিযান হয়েছিল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২ সালে ভারতীয় সেনাবাহিনীর দুটি ইউনিট দিল্লির দিকে অভিযান শুরু করেছিল। সংবাদপত্রের প্রকাশিত এমন চাঞ্চল্যকর সংবাদকে সত্যি বলে স্বীকার করেছেন কংগ্রেস দলের নেতা ও সাবেক মন্ত্রী মনীশ তিওয়ারি। খবর এনডিটিভির।
মনীশ তিওয়ারি কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের তথ্য প্রতিমন্ত্রী ছিলেন ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত। ২০১২ সালের ৪ এপ্রিল প্রকাশিত দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর প্রতিবেদনে বলা হয়, ওই বছরের ১৬ ও ১৭ জানুয়ারি সরকার বেশ ভীতিকর পরিস্থিতির মধ্যে ছিল। কেননা, সে সময় কয়েকটি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছিল, সেনাবাহিনীর হিসার এবং আগ্রা ইউনিট রাজধানীর দিল্লির দিকে অভিযান শুরু করেছে। গত শনিবার দিল্লিতে আয়োজিত বই প্রকাশনা অনুষ্ঠানে তিওয়ারি বলেন, ওই সংবাদপত্রের খবরটি ‘দুর্ভাগ্যজনক কিন্তু সত্যি’।
তবে তিওয়ারির দল কংগ্রেস তাঁর এই মন্তব্য প্রত্যাখ্যান করেছে। কংগ্রেস মুখপাত্র অভিষেক মনু সিংভি বলেন, ‘আমার দলের এ সদস্য সে সময় সরকারের সিদ্ধান্ত গ্রহণকারী কোনো অবস্থানে ছিলেন না। তাই তাঁর পক্ষে এ ধরনের মন্তব্য করা একেবারে ভুল।’