দিল্লির রাস্তায় প্রকাশ্যে নারীকে কুপিয়ে খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রকাশ্যে এক নারীকে প্রায় ৩০ বার ছুরিকাঘাত করে খুন করা হয়েছে। এ সময় আশপাশের লোকজন প্রথমে কিছুক্ষণ বাধা দেওয়ার চেষ্টা করেনি, বরং পাশ কাটিয়ে চলে যাচ্ছে—ক্লোজড সার্কিট ক্যামেরায় এমন দৃশ্য ধরা পড়েছে।
ভিডিওতে দেখা যায়, ওই নারীকে শুধু ছুরিকাঘাত নয়, হামলাকারী তাঁর মাথায় পাথর দিয়ে আঘাত করছে এবং তাঁকে লাথি মারছে। তবে আক্রমণকারী পালানোর সময় স্থানীয় লোকেরাই তাকে ধরে ফেলে এবং পুলিশের হাতে তুলে দেয়।