দিল্লির সাবেক মহিলা বিষয়ক মন্ত্রী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাজধানী দিল্লিতে ধর্ষণ করার অভিযোগে অভিযুক্ত হওয়ার পর ওই রাজ্যের সাবেক নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সন্দীপ কুমারকে গ্রেপ্তার করা হয়েছে । মন্ত্রী থাকার সময়ই তাঁর বিরুদ্ধে ওই অভিযোগ ওঠে।
অভিযোগ ওঠার পর মন্ত্রী সন্দীপ কুমারকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তার তিন দিন পরেই তাঁকে গ্রেপ্তার করা হলো।
সন্দীপ কুমারের বিবাহ বহির্ভূত যৌন সম্পর্কের একটি ভিডিও ফুটেজ টেলিভিশনে ও ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর তাঁকে বরখাস্ত করা হয়।
ভিডিওটিতে বিবাহিত ও এক সন্তানের জনক সন্দীপ কুমারকে অন্তর্বাস পরিহিত অবস্থায় বিছানায় শুয়ে এক নারীকে চুমু খেতে দেখা যায়।