প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলন্ত ট্রেনে কিশোরী ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) দুই জওয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার আসাম রাজ্যের গুয়াহাটি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ দুজন হলেন, পবন কুমার ও বাবলু যাদব। গত ২৭ ডিসেম্বর কলকাতার হাওড়া থেকে পাঞ্জাবগামী অমৃতসর এক্সপ্রেস ট্রেনে পশ্চিমবঙ্গের এক কিশোরী (১৪) ধর্ষণের শিকার হয়। ট্রেনটি ঝাড়খন্ড রাজ্যের মধুপুর স্টেশনে পৌঁছানোর পর তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। অভিযোগ মোতাবেক, ট্রেনটির মিলিটারি কম্পার্টমেন্টে ভুল করে উঠে পড়ে ওই কিশোরী। এরপর তাঁকে অজ্ঞান করে ধর্ষণ করেন সেখানে থাকা তিন জওয়ান। এ ঘটনায় জড়িত সন্দেহে আরেক জওয়ান মঞ্জরীশ ত্রিপাঠীকে আগেই গ্রেপ্তার করা হয়।
কলকাতা প্রতিনিধি