দুই ট্রেনের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তর প্রদেশে যাত্রীবাহী দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এতে আহত ৪৫ জনের মধ্যে ১১ জনের অবস্থাও আশঙ্কাজনক। ভারত রেলওয়ের মুখপাত্র অনিল সাক্সেনা জানান, গোরখপুর শহরে মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে কৃষক এক্সপ্রেসের সঙ্গে লক্ষ্ণৌ-বারাউনি এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর পরই উদ্ধারকর্মীরা হতাহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। কৃষক এক্সপ্রেসের চালক সংকেত অমান্য করায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। তাঁকে বরখাস্ত করা হয়েছে। এএফপি