দুই বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের নদীয়ায় সত্তরোর্ধ্ব একজন নানকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে গতকাল সোমবার রাজ্যের রাজধানী কলকাতায় শান্তি মিছিলের আয়োজন করা হয়। কয়েকশ খ্রিষ্টান ধর্মযাজক, স্কুলের ছাত্রী এবং সাধারণ মানুষ এই মিছিলে অংশ নেন। মিছিলকারীরা ‘এ বিশ্ব নারীর’, ‘আমরা ধর্ষণমুক্ত ভারত চাই’ লেখা প্ল্যাকার্ড বহন করেন। মিছিলে অংশ নেওয়া কলকাতার ব্যবসায়ী হ্যারি জোসেফ ম্যারিয়েন বলেন, ‘আমরা সহিংস নই। খ্রিষ্টানদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ না হলে আমরা আরও বড় সমাবেশের আয়োজন করব।’ অন্যদিকে এদিন ভারতের রাজধানী নয়াদিল্লিতে পার্লামেন্ট ভবনের কাছে বিতর্কিত ভূমি অধিগ্রহণ বিলের বিরুদ্ধে কংগ্রেসের নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয়। পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।

এএফপি