দুটি কেন্দ্রেই জয়ী সিপিএম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ত্রিপুরা রাজ্যে কমিউনিস্ট-রাজত্ব অক্ষত থাকার ইঙ্গিত আরও স্পষ্ট হলো। পশ্চিমবঙ্গ রাজ্যে তৃণমূল-ঝড়ে একসময়ের লাল দুর্গ ধুয়ে-মুছে সাফ হতে চললেও বাংলাভাষী ত্রিপুরা ভরসা রাখছে বামদের ওপরই। গত মঙ্গলবার ত্রিপুরা বিধানসভা উপনির্বাচনের ফলাফলে এ তথ্য উঠে এসেছে। এখানে দুটি কেন্দ্রের উপনির্বাচনেই জয়ী হয়েছে সিপিএম। এর মধ্যে একটি আসন কংগ্রেসের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে তারা। অপরটি সিপিএমের দখলেই ছিল। ত্রিপুরার রাজধানী আগরতলার উপকণ্ঠে বড়জলা কেন্দ্রে তৃণমূলকে টেক্কা দিয়ে বিজেপি দখল করেছে দ্বিতীয় স্থান। খোয়াইতে অবশ্য ব্যবধান বিশাল হলেও দ্বিতীয় স্থানে তৃণমূলই রয়েছে। কংগ্রেস কোনো আসনেই জামানত বাঁচাতে পারেনি।