দুর্ঘটনায় নিহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উত্তরাঞ্চলীয় হিমালয় রাজ্য হিমাচল প্রদেশের পাহাড়ি সড়কে দুটি দুর্ঘটনায় কমপক্ষে ৩০ জন নিহত ও ২৩ জন আহত হয়েছেন। গতকাল শনিবার দেশটির পুলিশ এ কথা জানিয়েছে। পুলিশ জানায়, রাজধানী শিমলা থেকে ২০০ কিলোমিটার পূর্বে কিন্নাউর জেলায় গতকাল সকালে অতিরিক্ত যাত্রীবাহী একটি জিপ সড়ক থেকে এক হাজার ফুট নিচে গিরিখাদে পড়ে যায়। এতে ১৩ জন নিহত হন। তাঁদের মধ্যে ১০ জন একই গ্রামের বাসিন্দা। এর আগে শুক্রবার রাতে রাজ্যের চাম্বা জেলায় যাত্রীবাহী একটি মিনিবাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গিরিখাদে পড়ে যায়। এতে ১৭ জন নিহত ও ২৩ জন আহত হন। ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা নৈমিত্তিক ঘটনা।