প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি পশ্চিমবঙ্গের দার্জিলিং সফর শেষে বৃহস্পতিবার সকালে বাগডোগরা বিমান বন্দরে যাওয়ার পথে তাঁর কনভয়ের একটি গাড়ি হঠাৎ পাহাড়ের খাদে পড়ে যায়। এতে করে ওই গাড়িতে থাকা ছয় নিরাপত্তাকর্মী আহত হন। তবে রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে বহনকারী গাড়িটির কোনো ক্ষতি হয়নি। বৃষ্টির জন্য পাহাড়ের রাস্তা পিচ্ছিল থাকায় দুর্ঘটনাটি ঘটে বলে সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে। রাষ্ট্রপতির কনভয়ের পেছনে ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। মুখ্যমন্ত্রী দুর্ঘটনার পর গাড়ি থেকে নেমে উদ্ধারকাজ তত্ত্বাবধান করেন।