দুর্নীতির বিরুদ্ধে তদন্তের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতির অভিযোগে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের (পিডব্লিউডি) বিরুদ্ধে তদন্ত শুরুর সিদ্ধান্তের কথা জানিয়েছেন ভারতের রাজধানী দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ ডি কেজরিওয়াল। অনলাইন নিউজ পোর্টাল ‘জান্তা কা রিপোর্টার’-এ প্রকাশিত একটি খবরের ভিত্তিতে গতকাল রোববার তিনি এ সিদ্ধান্ত নেন। ওই খবরে বলা হয়, কোনো কাজ না হওয়া সত্ত্বেও সড়ক ও নালা সংস্কার-সংক্রান্ত একটি বিল পরিশোধ করেছে পিডব্লিউডি। হিন্দি নিউজ চ্যানেল আজ তকের উদ্ধৃতি দিয়ে ওই নিউজ পোর্টাল খবরটি প্রকাশ করে। পোর্টালের পক্ষ থেকে দাবি করা হয়, তাদের কাছে এ-সংক্রান্ত সব তথ্যপ্রমাণ আছে। ওই সংবাদের ভিত্তিতে এক টুইটার বার্তায় কেজরিওয়াল লেখেন, ‘দয়া করে আমাকে সব তথ্যপ্রমাণ পাঠান।’