দেবগৌড়ার অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ভারতের কাবেরী নদীর পানিবণ্টন নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের প্রতিবাদে অনশন শুরু করলেন সাবেক প্রধানমন্ত্রী ও জনতা দলের (ধর্মনিরপেক্ষ) নেতা এইচ ডি দেবগৌড়া। গতকাল শনিবার অনশন শুরুর সময় সংবাদমাধ্যমকে তিনি বলেন, ন্যায়বিচারের দাবিতেই তাঁর এই অনশন। পানীয় জলের দাবি থেকে তিনি সরবেন না।
সুপ্রিম কোর্ট প্রতিদিন ছয় হাজার কিউসেক পানি ছাড়ার নির্দেশ দেওয়া সত্ত্বেও কর্ণাটক সরকার তা মানতে নারাজ। এ নিয়ে সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন কংগ্রেস মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। পানি ছাড়তে কোনো দলই সরকারকে মত দেয়নি। কেন্দ্রীয় পানিসম্পদমন্ত্রী উমা ভারতীও দুই মুখ্যমন্ত্রীর বৈঠক ডেকে কোনো মীমাংসায় পৌঁছাতে পারেননি।