প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে পুলিশ ও আধা সামরিক বাহিনীর বিরুদ্ধে গত প্রায় ৩০ বছরে দেড় হাজারের বেশি মানুষকে বিচারবহির্ভূতভাবে হত্যার যে অভিযোগ রয়েছে, তা ভিত্তিহীন নয়। বিচার বিভাগীয় তদন্ত রিপোর্টগুলোতে এর প্রমাণ পাওয়া গেছে। মণিপুরের কথিত বেআইনি হত্যার অভিযোগ নিয়ে ভারতের সর্বোচ্চ আদালতে একটি জনস্বার্থ মামলার জবাব দিতে গিয়ে সম্প্রতি ওই রাজ্যের সরকার কয়েকটি তদন্ত কমিশনের প্রতিবেদন আদালতে পেশ করে। বিবিসি বাংলা