দ্বিতীয় স্করপেন ডুবোজাহাজের উদ্বোধন ভারতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্করপেন শ্রেণির দ্বিতীয় ডুবোজাহাজের (সাবমেরিন) উদ্বোধন করেছে ভারত। গতকাল মুম্বাইয়ের মাজগাঁও ডক থেকে খান্ডেরি নামের এ ডুবোজাহাজটি আনুষ্ঠানিকভাবে পানিতে নামে। খান্ডেরির উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সুভাষ ভামরে ও নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল সুনীল লানবা।
গত বছর অস্ট্রেলিয়ার একটি দৈনিক পত্রিকায় ভারতের স্করপেন শ্রেণির ডুবোজাহাজ তৈরির প্রকল্পের বিস্তারিত ফাঁস হয়ে গিয়েছিল। অবশ্য দেশটির নৌবাহিনী বলছে, এর ফলে এসব ডুবোজাহাজের সক্ষমতায় কোনো পরিবর্তন হয়নি।
খান্ডেরি টর্পেডো ও জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা করতে সক্ষম। স্করপেন শ্রেণির ডুবোজাহাজ তৈরির এ প্রকল্পটিকে ভারতের নৌবাহিনীকে এগিয়ে নেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বর্তমানে দেশটির নৌবাহিনীর ১৫টি ডুবোজাহাজের একটি বহর আছে। এর মধ্যে ১৩টি ডিজেল-ইলেকট্রিক ও দুটি পারমাণবিক শক্তিচালিত।
ফ্রান্সের একটি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে স্করপেন শ্রেণির মোট ছয়টি ডিজেল-ইলেকট্রিক অ্যাটাক সাবমেরিন তৈরি করছে ভারত।