দ্বিতীয়বার ধর্ষণের শিকার সেই কিশোরীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে আট মাসের ব্যবধানে দু দফায় একই লোকের ধর্ষণের শিকার হওয়া ১৪ বছরের কিশোরীটি মারা গেছে। গতকাল সোমবার রাজধানী দিল্লিতে মারা যায় সে। আট মাস আগে এই মেয়েটিকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তির নামে ফৌজদারি অভিযোগ আনা হয়।
মেয়েটির পরিবার অভিযোগ করছে, দ্বিতীয়বার এই মেয়েটির ওপর আক্রমণের ঘটনা ঘটে গত মে মাসে। এর কিছুদিন পরই আদালতে প্রথম দফা ধর্ষণে দায়ের করা মামলাটির বিচার কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই অভিযুক্ত ব্যক্তিটি মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায়। তাকে এক সপ্তাহ বন্দী করে রাখে এবং তার ওপর বারবার যৌন নির্যাতন চালায়।