ধর্মীয় অসহিষ্ণুতার বলি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যাপক কালবুর্গি
অধ্যাপক কালবুর্গি

ভারতের কর্ণাটক রাজ্যের যুক্তিবাদী চিন্তাবিদ ও শিক্ষাবিদ মালেশাপ্পা কালবুর্গি গত রোববার সকালে নিজ বাড়িতে অস্ত্রধারীদের গুলিতে নিহত হন। উদারনৈতিক ভাবাদর্শে বিশ্বাস এবং এর সপক্ষে কথা বলার জন্য দীর্ঘ সময় ধরেই ধর্মীয় চরমপন্থী গোষ্ঠীর লক্ষ্যবস্তু ছিলেন অধ্যাপক কালবুর্গি। পুলিশ তাঁর হত্যাকারীদের এখনো খুঁজে পায়নি। তবে এই হত্যার পেছনে ধর্মীয় উগ্রপন্থী গোষ্ঠীর হাত রয়েছে বলেই ধারণা করছে অনেকেই। খবর বিবিসির।
রোববার সকালে দুই মোটরবাইক আরোহী কালবুর্গির বাড়িতে আসে। তারা তাঁর সঙ্গে কথাও বলে। পরে তাঁকে গুলি করে হত্যার পর চলে যায়।
গত বছর ধর্ম নিয়ে কিছু কড়া মন্তব্য করায় সাবেক উপাচার্য কালবুর্গির ওপর ক্ষিপ্ত হয় হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন। এরপর থেকে কালবুর্গির বাড়িতে তাঁর নিরাপত্তায় পুলিশ মোতায়েন করা হয়েছিল। হত্যাকাণ্ডের পর সামাজিক যোগাযোগের মাধ্যমে হিন্দুত্ববাদী সংগঠনগুলো তা উদ্যাপনও করে।
অনেকেই মনে করেন, কালবুর্গি নিজের লিঙ্গায়াত সম্প্রদায়ের মধ্যেই শত্রু তৈরি করে ফেলেছিলেন। লিঙ্গায়াতদের প্রথাগত নিয়মকানুন ও বিশ্বাসের বিরোধিতার ফলেই এই শত্রু তৈরি হয়। কর্ণাটকের রাজনীতি ও সার্বিক জীবনযাত্রা নিয়ন্ত্রণ করে এই সম্প্রদায়। রাজ্যের মোট জনসংখ্যার ১৪ শতাংশ লিঙ্গায়াতরা। রাজ্যের মুখ্যমন্ত্রীদের বেশির ভাগই এই সম্প্রদায়ের। আর রাজ্যে ক্ষমতাসীন বিজেপির সমর্থনের ভিত্তিও এই সম্প্রদায়।
১৯৮৯ সালে লিঙ্গায়াতদের জীবনাচরণ, ধর্মাচরণ নিয়ে উদার কথাবার্তার জন্য কালবুর্গিকে হত্যার হুমকি দেয় তাঁর সম্প্রদায়ের চরমপন্থীরা। এরপর থেকেই তাঁর নিরাপত্তায় পুলিশ দেওয়া হয়েছিল। তবে বছর দেড়েক আগে সেসব প্রত্যাহার করা হয়।