ধর্ষক মুক্ত, আইন সংশোধনের বিল উঠছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের দিল্লিতে ২০১২ সালে আলোচিত নির্ভয়া ধর্ষণের ঘটনায় জড়িত নাবালক অপরাধী মুক্তি পেলেন (অপরাধ সংঘটনের সময় নাবালক থাকলেও বর্তমানে তাঁর বয়স ২০)। তাঁর মুক্তি ঠেকাতে গত দুই দিন চাপ সৃষ্টি হলেও গতকাল সোমবার সুপ্রিম কোর্ট সেই আবেদন অগ্রাহ্য করেন। বরং সর্বোচ্চ আদালত প্রশ্ন তোলেন, এত দিন কেন প্রচলিত আইনের সংস্কার হলো না?
নাবালক অপরাধ আইনের সংশোধন গত মে মাসে লোকসভায় পাস হলেও এত দিন রাজ্যসভায় তা উত্থাপনই হয়নি। গতকাল তৃণমূল কংগ্রেসের চাপে সেই বিল তালিকাভুক্ত হয়। আজ মঙ্গলবার বিলটি নিয়ে রাজ্যসভায় আলোচনা হবে।