ধর্ষণের পর অগ্নিদগ্ধ সেই তরুণীর মৃত্যু
ভারতে গত সোমবার ধর্ষণের পর ১৬ বছর বয়সী এক কিশোরীর গায়ে আগুন ধরিয়ে দিয়েছিল ধর্ষণকারী। এরপর থেকে মৃত্যুর সঙ্গে হাসপাতালে লড়ছিল সে। তবে শরীরের ৯০ শতাংশ পোড়া নিয়ে আর কতটা লড়াই চলে! আজ বুধবার সকালে দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। বার্তা সংস্থা এএফপির খবরে এ তথ্য জানানো হয়।
এই ঘটনায় পুলিশের তদন্তকারী কর্মকর্তা অশ্বিনী কুমার এএফপিকে বলেন, ‘দুর্ভাগ্যজনক হলো সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার পরও তাকে বাঁচাতে পারলাম না। আমরা ইতিমধ্যে ১৯ বছর বয়সী অভিযুক্তকে গ্রেপ্তার করে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। এ ঘটনার কারণ ও বিস্তারিত জানতে বিষয়টি অধিকতর তদন্ত করে দেখা হচ্ছে।
ভারতের স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ওই কিশোরীর বাবা বলেছেন উত্তর প্রদেশে অবস্থিত তাঁদের গ্রামের এক প্রতিবেশী তরুণ এক বছর ধরে তাঁর মেয়েকে উত্ত্যক্ত করছিল