ধর্ষণের রাজধানী কলকাতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের ২৯টি রাজ্য ও সাতটি কেন্দ্র শাসিত অঞ্চলের (রাজ্য) মধ্যে ধর্ষণের মামলায় শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে ১ হাজার ৬৫৬টি ধর্ষণের মামলা নথিভুক্ত হয়েছে। এটাই ভারতের শীর্ষ রেকর্ড। গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক নারী দিবসে লোকসভায় প্রশ্নোত্তরপর্বে লিখিতভাবে এ তথ্য জানিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হরিভাই প্রতিভাই চৌধুরী।
হরিভাই প্রতিভাই চৌধুরী আরও বলেন, ধর্ষণের মামলায় দ্বিতীয় স্থানে রয়েছে বিহার। সেখানে নথিভুক্ত হয়েছে ৪৮৪টি ধর্ষণের ঘটনা। এসব ধর্ষণের ঘটনায় এক হাজার ৮৪৮ জনকে গ্রেপ্তার করা হলেও দোষী সাব্যস্ত হয়েছেন মাত্র ৫৭ জন।
সিপিএম সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন,পশ্চিমবঙ্গ এখন গোটা দেশে ধর্ষণের রাজধানীতে পরিণত হয়েছে। জঙ্গলের শাসন চলছে। এ রাজ্যে নারীরা সবচেয়ে অরক্ষিত।