ধর্ষণের শিকার কি না সন্দেহ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর ভারতে গাছে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা দুই কিশোরী ধর্ষণের শিকার হয়েছিল কি না, তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। নতুন একটি ফরেনসিক পরীক্ষায় তাদের পোশাক ও অন্যান্য নমুনায় গণধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই)। খবর বিবিসির।
গত মে মাসে উত্তর প্রদেশের বাদাউন জেলার দুই কিশোরীকে গ্রামের একটি গাছে ফাঁসে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তারা সম্পর্কে আত্মীয়। ধারণা করা হয়েছিল, গণধর্ষণের পর তাদের হত্যা করা হয়েছে। সিবিআইয়ের মুখপাত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, কেন্দ্রীয় কার্যালয়ে দুই কিশোরীর পোশাক ও অন্যান্য আলামত পরীক্ষা করে দেখা হয়েছে।