ধর্ষণের সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে একটি মেয়েশিশুকে ধর্ষণ করার ঘটনায় অভিযুক্ত এক কিশোরের দুই হাত কেটে নিয়েছেন ধর্ষণের শিকার হওয়া শিশুটির বাবা। মঙ্গলবার পাঞ্জাব রাজ্যের ভাটিন্ডা জেলায় এ ঘটনা ঘটে। ২০১৪ সালে সাত মাস বয়সী একটি মেয়েশিশুকে ধর্ষণের মামলায় অভিযুক্ত ওই কিশোর ভাটিন্ডার এক আদালতে হাজির হয়। এরপর আদালতের বাইরে মামলা নিষ্পত্তির প্রলোভন দেখিয়ে ওই কিশোরকে ডেকে নিয়ে যান শিশুটির বাবা পারমিন্দার সিং। পুলিশ জানায়, পারমিন্দার ওই কিশোরকে ডেকে নিয়ে তাকে গাছের সঙ্গে বেঁধে হাতের কবজির নিচ থেকে কেটে ফেলেন। এএফপি