প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতে হিন্দুধর্মাবলম্বীদের দুর্গোৎসবের একটি নাটকে বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীকে অভিনয়ে বাধা দিয়েছে শিবসেনা। মুসলিম এ অভিনেতার উত্তর প্রদেশ রাজ্যে তাঁর নিজের গ্রাম বুধানায় নাটকটির এক চরিত্রে অভিনয় করার কথা ছিল। তবে নাটক মঞ্চস্থ হওয়ার কয়েক মিনিট আগে শিবসেনার আপত্তিতে আয়োজকেরা নওয়াজউদ্দিনকে নাটকটি থেকে বাদ দেন। কট্টর হিন্দু জাতীয়তাবাদী দল শিবসেনার স্থানীয় কয়েকজন সদস্য বলেন, রামলীলা নাটকের মঞ্চে কোনো মুসলিম অভিনেতাকে দেখতে চান না তাঁরা। কারণ গত ৫০–৬০ বছরে এ রকম হয়নি। এটা ঐতিহ্যের পরিপন্থী। হিন্দু পুরাণ রামায়ণ অবলম্বনে নির্মিত রামলীলা নাটক। নওয়াজউদ্দিন বলেন, এতে অভিনয় করা তাঁর ছোটবেলার স্বপ্ন।
বিবিসি