নওয়াজের জন্য মোদির ফুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডনে চিকিৎসাধীন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কাছে ফুল পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লন্ডনের একটি হাসপাতালে ওপেন হার্ট সার্জারি হয়েছে নওয়াজের। তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন মোদি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিকাশ স্বরূপ গতকাল এক টুইটার বার্তায় মোদির ফুল পাঠিয়ে শুভেচ্ছা জানানোর বিষয়টি জানান। অস্ত্রোপচারের জন্য লন্ডনে যাওয়ার আগে নওয়াজ ভারতীয় প্রধানমন্ত্রীকে ফোন করেন বলেও জানান বিকাশ স্বরূপ। তিনি মোদির কাছে দোয়া চান।
ডন