নজরে মুখ্যমন্ত্রী-শর্মিলা দ্বৈরথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ১৫ বছরের মুখ্যমন্ত্রী বনাম টানা ১৬ বছর অনশন করার পর রাজনীতিতে নবাগতা। আজ বুধবার উত্তর-পূর্ব ভারতের মণিপুর বিধানসভার দ্বিতীয় তথা শেষ দফার ভোট গ্রহণের মূল আকর্ষণ এটাই।
কংগ্রেসের তিন-তিনবারের মুখ্যমন্ত্রী ওকরাম ইবোবি সিং আর সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন প্রত্যাহারের দাবিতে ১৬ বছর অনশন করা শর্মিলা চানু রাজ্যের থাউবাল কেন্দ্রে সম্মুখসমরে। শর্মিলা লড়ছেন নিজের প্রতিষ্ঠিত প্রজা পার্টির হয়ে। ইবোবির প্রতীক কংগ্রেসের হাতের পাঞ্জা।
সন্ত্রাসকবলিত মণিপুরের পাহাড়ি ও দুর্গম এলাকায় ভোট গ্রহণ উপলক্ষে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তাব্যবস্থা। রাজ্য পুলিশকে এড়িয়ে গোটা নির্বাচন প্রক্রিয়াতে এবারই প্রথম মোতায়েন হচ্ছেন কেন্দ্রীয় আধা সামরিক জওয়ানরা।
১৫ বছর ধরে কংগ্রেসশাসিত রাজ্যটিতে দ্বিতীয় দফায় বিধানসভার ২২টি আসনে ভোট গ্রহণ হবে। এর আগে গত শনিবার ৩৮টি আসনে ভোট গ্রহণ নির্বিঘ্নে শেষ হয়। বিধানসভার মোট সদস্যসংখ্যা ৬০।