নতুন প্রযুক্তির রকেট ইঞ্জিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা আইএসআরও গতকাল রোববার নতুন প্রযুক্তির এক রকেট ইঞ্জিন পরীক্ষা করেছে। এটি মহাকাশে উৎক্ষেপণের খরচ ১০ ভাগের এক ভাগে নামিয়ে আনবে। এই ইঞ্জিন উৎক্ষেপণে সাফল্য পাওয়ায় ভারত বিশ্বের আর মাত্র দুটি দেশের পাশে নিজেদের নাম লেখাল, যাদের এই প্রযুক্তি আছে। সুপারসনিক কম্বাসশন র্যা ম জেট (সংক্ষেপে স্ক্র্যামজেট) নামের ওই ইঞ্জিনটি গতকাল ভোর ছয়টায় ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যের উপকূল শ্রীহরিকোটা থেকে উৎক্ষেপণ করা হয়। এটি তিন হাজার কেজি ওজন বহন করতে সক্ষম। নতুন এই ইঞ্জিনের বৈশিষ্ট্য হলো, এটি বায়ুমণ্ডল থেকেই এর জ্বালানি হিসেবে অক্সিজেন গ্রহণ করতে সক্ষম। এর ফলে অক্সিজেনের ট্যাংক বহন করতে হয় না বলে ওজন কমে এবং এর কাজের ক্ষমতা বেড়ে যায়।