প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের অন্ধ্র প্রদেশের নতুন রাজধানী হবে বিজয়াওয়াদা। মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ‘জনগণের অনুভূতির প্রতিফলন হিসেবে’ এ ঘোষণা দিয়েছেন। তবে রাজ্য বিধানসভায় বিরোধীদলীয় আইনপ্রণেতারা এ ব্যাপারে জোরালো আপত্তি জানিয়েছেন। তাঁরা নতুন রাজধানী নির্ধারণের জন্য বিতর্ক ও ভোটের প্রস্তাব দিয়েছেন। বিজয়াওয়াদা অঞ্চলটি উর্বর ভূমি এবং কৃষিপ্রধান এলাকা হিসেবে পরিচিত। গত জুনে প্রতিষ্ঠিত নতুন রাজ্য তেলেঙ্গানা এবং অন্ধ্র প্রদেশ ১০ বছর হায়দরাবাদ শহরকে অভিন্ন রাজধানী হিসেবে ব্যবহার করবে। এনডিটিভি