নতুন রাষ্ট্রদূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ভারতীয় বংশোদ্ভূত মার্কিন রিচার্ড রাহুল ভার্মাকে ভারতে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দিয়েছেন। বৃহস্পতিবার হোয়াইট হাউস এ কথা জানিয়েছে। সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রিচার্ড ভার্মা বর্তমানে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ পরামর্শক। ন্যান্সি পেলোসি চলে যাওয়ার পর থেকে দিল্লিতে কোনো মার্কিন রাষ্ট্রদূত ছিলেন না। তাঁর সময়ে কূটনৈতিক সুযোগ-সুবিধা ও রাষ্ট্রাচার (প্রটোকল) নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক তলানিতে ঠেকে। রিচার্ড হলেন নিশা দেশাই বিসওয়ালের পর সাম্প্রতিক সময়ে ভারতবিষয়ক পদে নিযুক্তি পাওয়া দ্বিতীয় ভারতীয় বংশোদ্ভূত মার্কিন। টাইমস অব ইন্ডিয়া