প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) পদে ড. নাসিম জাইদিকে নিয়োগ দিয়েছেন দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। বর্তমান সিইসি হরিশঙ্কর ব্রহ্ম ১৮ এপ্রিল অবসর নেবেন। পরদিন ১৯ এপ্রিল থেকে দায়িত্ব পালন করবেন নতুন সিইসি নাসিম। তিনি বর্তমান নির্বাচন কমিশনারদের মধ্যে সবচেয়ে জ্যেষ্ঠ। সরকারি সূত্র জানায়, সিইসি দায়িত্ব নেওয়ার পর নির্বাচন কমিশনারের শূন্য পদটিও পূরণ করা হবে। ভারতীয় নির্বাচন কমিশনে একজন সিইসি এবং দুজন নির্বাচন কমিশনারের পদ রয়েছে।
টাইমস অব ইন্ডিয়া