নবাব সিরাজউদ্দৌলাকে জাতীয় বীরের মর্যাদা দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে জাতীয় বীরের সম্মান দেওয়ার দাবি তুলেছে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশন। গতকাল সোমবার পার্ক সার্কাসে আয়োজিত নবাব সিরাজের ২৬১তম শাহাদত দিবসে এ দাবি তোলা হয়। ১৭৫৭ সালের এই ৩ জুলাই ঘাতকের হাতে নিহত হয়েছিলেন বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা। অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন সংগঠনের রাজ্য সম্পাদক মহম্মদ কামরুজ্জামান, অধ্যাপক আফছার আলিসহ অন্যরা।

আলোচকেরা বলেন, দেশের জন্য নবাবের আত্মত্যাগকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য এবং এই বীরকে সম্মান জানানোর জন্য তাঁকে ভারতের জাতীয় বীরের সম্মান দেওয়া হোক।
গত ২৩ জুন শুক্রবার ছিল ঐতিহাসিক পলাশী দিবস। পশ্চিমবঙ্গের নদীয়ার ঐতিহাসিক পলাশীর প্রান্তরে নবাব বাহিনীর সঙ্গে যুদ্ধ হয়েছিল ইংরেজ বাহিনীর। যুদ্ধে মীরজাফরের ষড়যন্ত্রে পরাজিত হয়েছিলেন নবাব। মীরজাফরের পুত্র মিরন মোহাম্মদী বেগকে দিয়ে ৩ জুলাই হত্যা করেছিলেন নবাব সিরাজউদ্দৌলাকে।