নাক কেটে নেওয়া হলো দলিত নারীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেতে কীটনাশক দিতে বলা হয়েছিল এক নারীকে। কিন্তু তিনি তাতে রাজি হননি। আর এটাই কাল হয়েছে তাঁর। উচ্চবর্ণের পরিবারের দেওয়া কাজের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার ‘অপরাধে’ নিম্নবর্ণের ওই নারীকে খেতে হয়েছে বেধড়ক পিটুনি। পুলিশের কাছে অভিযোগ দিতে রওনা হয়েও লাভ হয়নি। এর আগেই কেটে দেওয়া হয়েছে তাঁর নাক। ওই নারী এখন হাসপাতালে চিকিৎসাধীন। ভারতের মধ্যপ্রদেশের রাজা গ্রামে গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী জানকী বাই দলিত শ্রেণির। তাঁর স্বামী রাঘোবেন্দ্র বলেন, খেতে কীটনাশক দিতে তাঁর স্ত্রী রাজি হননি। এ কারণে কুড়াল দিয়ে কেটে ফেলা হয় তাঁর স্ত্রীর নাক।