নাগাল্যান্ডে কারফিউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনে নারীদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ করা নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে উত্তর-পূর্ব ভারতের নাগাল্যান্ড। রাজ্যের দুই বড় শহর কোহিমা ও ডিমাপুরে জারি করা হয়েছে অনির্দিষ্টকালের কার্ফু। এ ছাড়া রাজ্যের সর্বত্রই ১৪৪ ধারা জারি হয়েছে। কিন্তু তাতে পরিস্থিতি শান্ত হয়নি। গতকাল শুক্রবার পর্যন্ত সহিংসতায় বলির সংখ্যা ২। ৩৩ শতাংশ আসন নারীদের জন্য সংরক্ষণ করতে নাগা মাদার্স অ্যাসোসিয়েশনের দাবিকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত। সম্প্রতি পৌর নির্বাচনে নারীদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষিত রেখেই ভোট করতে চেয়েছিলেন নাগা পিপলস পার্টি পরিচালিত রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী টি আর জেইলিয়াং। কিন্তু তাঁর পরিকল্পনা ভেস্তে গেছে। মুখ্যমন্ত্রীর সচিবালয় জানিয়েছে, আপাতত নির্বাচনের প্রক্রিয়া বন্ধ থাকবে।