প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৌর পরিষদে নারীদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের সিদ্ধান্ত প্রত্যাহার করেও রেহাই পাচ্ছেন না ভারতের নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী টি আর জেইলিং। নাগা জাতিগোষ্ঠীর লোকজন তাঁর ইস্তফার দাবিতে গতকাল সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য রাজ্য সরকারের প্রতিটি দপ্তরের পাশাপাশি যানবাহন চলাচলেও ধর্মঘট শুরু করেছেন। শিক্ষা বা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো খোলা থাকলেও ধর্মঘটের প্রভাবে সরকারি কাজকর্ম লাটে উঠতে বসেছে।
পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠতে পারে—এই আশঙ্কায় রাজ্যপাল পি বি আচারিয়া আন্দোলনরত নাগাল্যান্ড ট্রাইবস অ্যাকশন কমিটি (এনটিএসি) এবং মুখ্যমন্ত্রী টি আর জেইলিংকে নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।