প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতে নাবালকের বয়সসীমা ১৬ বছর করা হচ্ছে। ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার এক বৈঠকে গত বুধবার এ সিদ্ধান্ত হয়েছে। এ লক্ষ্যে জুভেনাইল জাস্টিস অ্যাক্ট সংশোধন করার উদ্যোগ নেওয়া হয়েছে। নাবালকের বয়সসীমা কমানোসংক্রান্ত সংশোধনী বিল সংসদে পাস করানোর উদ্যোগ নেবে নরেন্দ্র মোদি সরকার। ভারতে ১৮ বছরের নিচের কিশোর-কিশোরীদের নাবালক বলা হয়। নাবালকেরা কোনো অপরাধ করলে তার বিচার হয় জুভেনাইল আদালতে। আর ১৮ বছর পার হলেই সেই অপরাধীর বিচার হয় সাধারণ আদালতে। ২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় ১৮ বছরের কম বয়সী এক নাবালক ছিল। ফলে তার লঘু শাস্তি হওয়ায় দেশজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। এর পরই নাবালকের বয়সসীমা কমানোর উদ্যোগ নেওয়া হয়। কলকাতা প্রতিনিধি