প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস দলের নেতাদের কথিত ঘুষ নেওয়ার ভিডিও ফাঁস করে হইচই ফেলা নারদ নিউজ ডট কম দ্বিতীয় দফা ভিডিও ফাঁস করল। সংবাদভিত্তিক এই ওয়েবসাইটটি সোমবার এই ভিডিও ফাঁস করে। আগের দফায় ১৪ মার্চ তৃণমূলের ১১ জন মন্ত্রী-সাংসদ-বিধায়ক এবং দলটির সঙ্গে ঘনিষ্ঠ এক পুলিশ কর্মকর্তার অর্থ নেওয়ার তথ্য ফাঁস করে নারদ। এ দফার ফুটেজে আছে ক্ষমতাসীন তৃণমূলের এক সাংসদ এবং এক ছাত্রনেতার ছবি। এই ছাত্রনেতা হলেন তৃণমূল ছাত্র পরিষদের সাবেক সভাপতি শঙ্কুদেব পন্ডা এবং হুগলির আরামবাগের তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। সোমবার বিকেলে ভারতের রাজধানী নয়াদিল্লিতে এই ভিডিওটি প্রথম ফাঁস করে নারদ নিউজ।