নারদের বিরুদ্ধে মমতা সরকারের মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা ও মন্ত্রীদের কথিত ঘুষ নেওয়ার ভিডিও ফাঁসকারী নিউজ পোর্টাল নারদ নিউজ ডট কমের কর্ণধার ম্যাথু স্যামুয়েলের বিরুদ্ধে মামলা করেছে রাজ্য সরকার।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কলকাতা পুলিশ নারদ কেলেঙ্কারির রহস্যভেদের জন্য তদন্ত করার নির্দেশ দিয়েছেন।
বর্তমানে বিদেশে থাকা ম্যাথু স্যামুয়েলকে ইতিমধ্যেই কলকাতার পুলিশের সদর দপ্তর লালবাজারে এসে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে নয়াদিল্লিভিত্তিক নারদ নিউজ এক গোপন অপারেশনের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের ১১ জন নেতা, মন্ত্রী, সাংসদ ও বিধায়কের ক্যামেরার সামনে লাখ লাখ টাকা ঘুষ নেওয়ার একটি ভিডিও ফাঁস করে।