নারী কমান্ডো নিয়ে সোয়াটের যাত্রা শুরু

ভারতে প্রথম উইমেন স্পেশাল উইপনস অ্যান্ড ট্যাকটিকস বা সোয়াট দলের আত্মপ্রকাশ ঘটছে। সন্ত্রাস দমনে বিশেষ অভিযানে বিশেষ এই বাহিনী কাজ করবে। সন্ত্রাস দমনে নারীদের সোয়াটের দলকে ১৫ মাস ধরে ভারত ও বিদেশে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ভারতের স্বাধীনতা দিবসের দিন (১৫ আগস্ট) কয়েক দিন বাকি থাকতেই সোয়াট দলের যাত্রা শুরু হলো।
৩৬ কমান্ডো নিয়ে সোয়াটের যাত্রা শুরু হলো। এর মধ্য ১৩ জন কমান্ডো আসামের। বাকিরা অরুণাচল, সিকিম ও মণিপুরের।
সোয়াটের এই স্কোয়াডের পরিকল্পনা করেন দিল্লির পুলিশ কমিশনার আমুলিয়া পাটনায়েক। সন্ত্রাস দমনে নতুন এ দল সম্পর্কে তিনি বলেন, জিম্মি নাগরিকদের উদ্ধার এবং শহরে সন্ত্রাস প্রতিরোধে সোয়াট অভিযান চালাবে। ঝটিকা বাহিনীর মতো অভিযান চালাবে দলটি। এরা তাঁদের পুরুষ সহকর্মীদের চেয়ে কোনো অংশে কম নন।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সোয়াট দলটি স্বাধীনতা দিবসে দিল্লির লাল কেল্লা ও ইন্ডিয়া গেটে বিশেষ নিরাপত্তার দায়িত্ব পালন করবে।
ভারতীয় এ নারী কমান্ডোদের হাতে শোভা পাবে এমপিফাইভ সাবমেশিন গান, গ্লক টুয়েন্টি ওয়ান পিস্তল এবং ইসরায়েলি ক্রাভ মাগা।
দিল্লি পুলিশের ডিএসপি প্রমোদ কুশওহা বলেন, ৩৬ জনই দক্ষ কমান্ডো। এরা কোনো ভবনে ঝটিকা অভিযান, আক্রমণের প্রতি-আক্রমণ, ভিভিআইপিদের নিরাপত্তা দেওয়ার মতো দায়িত্ব পালনে এরা বেশ চৌকস। তথ্যসূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড