প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের মুম্বাইয়ের ঐতিহাসিক হাজি আলি দরগাহে নারীদের প্রবেশের ওপর দরগাহ কর্তৃপক্ষের আরোপ করা নিষেধাজ্ঞা তুলে দিয়েছেন বোম্বে হাইকোর্ট। গতকাল শুক্রবার আদালত এক রায়ে বলেছেন, এই নিষেধাজ্ঞা নারীদের সাংবিধানিক অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। তবে দরগাহ কর্তৃপক্ষ এর বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে। দক্ষিণ মুম্বাইয়ের ওরলি উপকূলে সাগরের কিছুটা ভেতরে পঞ্চদশ শতকে নির্মাণ করা হয় হাজি আলি দরগাহ। এখানে সৈয়দ পীর হাজি আলি শাহ বুখারির মাজার রয়েছে। প্রতিদিন এখানে হাজার হাজার দর্শনার্থী ও ভক্ত আসেন। ২০১২ সালে সেখানে নারীদের প্রবেশ নিষিদ্ধ করে হাজি আলি দরগাহ ট্রাস্ট। রায়ে বলা হয়, নারীরা ওই দরগাহে যেতে পারবেন এবং প্রার্থনা করতে পারবেন। রাজ্য সরকারকে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
এএফপি