নারীর প্রবেশ নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতার একটি কালীমণ্ডপে এবারের কালীপূজায় নারীদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। নিষেধাজ্ঞার নোটিশে বলা হয়, মন্দিরের শুদ্ধতা রক্ষার জন্য নারীদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশেষ করে ঋতুমতী নারীদের জন্য। তবে শিশু মেয়েদের মন্দিরে প্রবেশে বাধা থাকবে না। এর আগে কেরালার সবরীমালা মন্দিরে একই ধরনের নিষেধাজ্ঞা জারি হলে এ নিয়ে মামলা হয়, যা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। সুপ্রিম কোর্ট রায় দেন, হিন্দু নারী ও হিন্দু পুরুষের মধ্যে কোনো তফাৎ নেই। মন্দিরে নারীর প্রবেশ নিষিদ্ধ করা মানে ভারতের সংবিধান অমান্য করা।