প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ণিল পোশাক পরে অতীতে নন্দিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এবার নিজের নামাঙ্কিত স্যুট পরে সমালোচনার মুখে পড়েছেন তিনি। নয়াদিল্লিতে সফররত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে গত রোববার দ্বিপক্ষীয় এক বৈঠকে ওই স্যুট পরেন মোদি। ওই সময়কার স্থিরচিত্রগুলো বড় করলে দেখা যাচ্ছে স্যুটের পুরোটাজুড়ে ক্ষুদ্র ক্ষুদ্র অক্ষরে লেখা আছে, ‘নরেন্দ্র দামোদারদাস মোদি’। এ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে উপহাসের পাত্র করা হচ্ছে তাঁকে। টুইটারে একজন মজা করে লিখেছেন, ‘তাঁর পোশাকটি চুরি হতে পারে, তিনি কি সেই ভয়ে ছিলেন?’
এএফপি