নিবন্ধন বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিৎসায় গাফিলতির অভিযোগে পাঁচ চিকিৎসকের বিভিন্ন মেয়াদে নিবন্ধন বাতিল করে দিয়েছে মেডিকেল কাউন্সিল অব ইন্ডিয়া বা এমসিআই। গত শনিবার এ কথা জানিয়েছে কলকাতার স্বেচ্ছাসেবী সংস্থা পিপলস ফর বেটার ট্রিটমেন্ট বা পিবিটি। নিবন্ধন বাতিল হওয়ার তালিকায় রয়েছেন কলকাতার ভিআইপি রোডের একটি বেসরকারি হাসপাতালের তিনজন এবং মালদহ ও নদীয়ার কল্যাণীর দুটি বেসরকারি হাসপাতালের দুজন চিকিৎসক। কলকাতার যে তিনজন চিকিৎসকের নিবন্ধন বিভিন্ন মেয়াদে বাতিল করা হয়েছে তাঁরা হলেন: কে কে দাস (পাঁচ বছর), তপন মুখোপাধ্যায় (তিন বছর) ও জয়দেব বোস (দুই বছর)। কলকাতার বিমানকুমার রায় নামের এক ব্যক্তি অভিযোগ করেন, তাঁর স্ত্রীর বাঁ দিকের ডিম্বাশয়ের পরিবর্তে ডান দিকের ডিম্বাশয়ে অস্ত্রোপচার করা হয়। এতে মারা যান রোগী।
কলকাতা প্রতিনিধি