নিরাপত্তায় অখুশি যশোদাবেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোদাবেন
যশোদাবেন

নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর বিশেষ নিরাপত্তা পাচ্ছেন তাঁর স্ত্রী যশোদাবেন। গুজরাটের মোহসানা জেলার উনঝা শহরে ভাইয়ের সঙ্গে থাকেন যশোদাবেন। সেখানে তাঁকে দুই শিফটে নিরাপত্তা দেয় স্থানীয় পুলিশ। কিন্তু তিনি এই নিরাপত্তা ব্যবস্থায় স্বাচ্ছন্দ্যবোধ করেন না যশোদাবেন। এই নিরাপত্তাব্যবস্থা নিয়ে তিনি নাকি খুশি নন ।
পিটিআইয়ের খবরে বলা হয়েছে, আজ সোমবার যশোদাবেন তথ্য অধিকার আইনের মোহসানা জেলার পুলিশের কাছে জানতে চেয়েছেন, বর্তমানে তাঁকে যে ধরনের নিরাপত্তা দেওয়া হয়, সে ব্যাপারে পুলিশ তাদের অবস্থান পরিস্কার করুক। তিনি এও জানতে চেয়েছেন তিনি এ ধরনের নিরাপত্তার পাওয়ার যোগ্য কি না?
মোদির প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর যশোদাবেনের নিরাপত্তায় দায়িত্বে আছেন মোহসানা পুলিশ। মাত্র ১৭ বছর বয়সে যশোদাবেনের সঙ্গে বিয়ে হয়েছিল মোদির। কিন্তু রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সংস্পর্শে গিয়ে মোদি সংসারধর্ম ত্যাগ করেন। সেই থেকে আর যোগাযোগ রাখেননি স্ত্রী যশোদাবেনের সঙ্গে। তবে যশোদাবেন বলেছেন, তিনি মোদির ডাকের অপেক্ষায় আছেন।
যশোদাবেন তাঁর আবেদনে বলেছেন, নিরাপত্তা ব্যবস্থার কারণে তিনি সাচ্ছন্দ্যবোধ করেন না। তার নিরাপত্তারক্ষী থাক তা তিনি চান না। সাবেক প্রধানমন্ত্রী কংগ্রেসের নেতা রাজীব গান্ধী নিজের নিরাপত্তারক্ষীর হাতে খুন হওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, নিরাপত্তারক্ষীকে তিনি ভয় পান।
তিনি যে প্রটোকল পান তার বিস্তারিত ব্যাখা তিনি সরকারের দাবি করেছেন।
গুজরাটের মোহসানার পুলিশ সুপার জে আর মোথালিয়া বলেন, যশোদাবেন জানতে চেয়েছেন একজন প্রধানমন্ত্রীর স্ত্রী হিসেবে তার এই নিরাপত্তা ব্যবস্থার গুরুত্ব আছে কি না? তিনি আজ আমাদের অফিসে এসে তথ্য অধিকার আইনে একটি আবেদন করেছেন।