নিরাপত্তায় ৩০ হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে শান্তিপূর্ণ রাখার লক্ষ্যে নির্বাচনের সময় আধাসামরিকসহ বিভিন্ন বাহিনীর ৩০ হাজার সদস্য মোতায়েনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবে সিআরপিএফ, বিএসএফ এবং আইটিবিপির জওয়ানরা। নির্বাচন কমিশন সূত্র বলছে, ইতিমধ্যে ২০ হাজার আধাসামরিক সেনা পশ্চিমবঙ্গে পৌঁছে গেছে। আগামী সপ্তাহের মধ্যে বাকিরাও চলে আসবে। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচন অধিকর্তা দিব্যেন্দু সরকার বলেছেন, নির্বাচনী প্রক্রিয়া যত দিন থাকবে নিরাপত্তা বাহিনীও তত দিন থাকবে। এদিকে, নির্বাচনকালীন অপরাধ ঠেকাতে কমিশনের নির্দেশে ৪০ হাজার অপরাধীকে চিহ্নিত করেছে পুলিশ।