নির্দলীয় প্রার্থীর খোঁজে বাম দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট না হলে এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে সিপিএম নেতৃত্বাধীন বাম ফ্রন্ট। একই সঙ্গে প্রার্থী হিসেবে দাঁড় করাতে কিছু অরাজনৈতিক ও নির্দলীয় বিশিষ্ট ব্যক্তির সন্ধানেও ছুটছে তারা।
আগামী এপ্রিল-মে মাসে এই রাজ্য বিধানসভার ২৯৪টি আসনে নির্বাচন হওয়ার কথা। একে সামনে রেখে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ছাড়াও বাম দল, জাতীয় কংগ্রেস, বিজেপিসহ বিভিন্ন দল নির্বাচনী লড়াইয়ের জন্য মাঠে নেমে পড়েছে। রাজ্যে তৃণমূল এখনো শক্তির বিচারে বড় দল। দ্বিতীয় স্থানেই রয়েছে বাম দল। এরপর জাতীয় কংগ্রেস ও বিজেপি।
এই মুহূর্তে নির্বাচন হলে জয়ের সম্ভাবনা তৃণমূলেরই বেশি বলে মনে করছেন বিশ্লেষকেরা।